নিজস্ব প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্টোক ও প্যারালাইজড রোগীদের সহায়তায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক সচিব একেএম ইহ্সানুল হক মঞ্জু ৪ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।
বুধবার (২৭ মে, ২০২৬) মেলান্দহ উপজেলা সদরে অবস্থিত সাবেক সচিবের নিজ বাসভবনে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুদানপ্রাপ্তদের মধ্যে মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবলুও ছিলেন। ঈদুল আজহার আগে অসহায় ও শারীরিকভাবে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
এ সময় মানবিক সহায়তার গুরুত্ব তুলে ধরে সাবেক সচিব একেএম ইহ্সানুল হক মঞ্জু বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে অসুস্থ ও সংকটাপন্ন ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে আসা মানবিক দায়িত্বের অংশ।
তিনি সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং পবিত্র ঈদুল আজহার আনন্দময় উদযাপন কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন