ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন মজিবুর রহমান।


নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা কাস্টমস সহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, তমা ট্টেড সি এন্ড এফ লিমিটেড এর চেয়ারম্যান মজিবুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

 মজিবুর রহমান দেশ ও জাতির অব্যাহত উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

সবশেষে তিনি ,ঢাকা কাস্টমস সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন