এক থানার ৪ সাফল্য— মেলান্দহ পুলিশের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা।

 

জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলার মেলান্দহ থানার পাঁচ পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ অফিসার ও এসআই হিসেবে সাফল্যের স্বীকৃতি অর্জন করেছেন। বুধবার (১৫ অক্টোবর) মাননীয় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) মহোদয়ের নিকট থেকে তারা এ সম্মাননা গ্রহণ করেন।পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন —১. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: শফিকুল ইসলাম, ২.শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: এসআই সাজেদুল ইসলাম, ৩. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী অফিসার: এএসআই রুবেল মিয়া, ৪. মোবাইল উদ্ধারকারী অফিসার: এএসআই শীতলচন্দ্র পাল। আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অবদান রাখার জন্য এ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা জানান, “এই পুরস্কার আমাদের আরও অনুপ্রাণিত করবে জনগণের সেবা ও মাদকবিরোধী কার্যক্রমে আরও বেশি ভূমিকা রাখতে।” এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা, সদস্য ও অতিথিবৃন্দ।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন