মেলান্দহ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ!


নিজস্ব প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহ উপজেলা প্রকৌশলী শুভাশিস রায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি ২০২২/২৩ অর্থবছরে একটি প্রকল্পের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

এছাড়াও, গত পাঁচ বছর ধরে মেলান্দহে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে আরও বলা হয়, ২০২২ সাল থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত তিনি নিজেকে ‘প্রভুবিহীন রাজা’ মনে করে দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন ঠিকাদারের কাজ বন্ধ করে দেওয়া এবং পরে আর্থিক সুবিধার বিনিময়ে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগও উঠেছে।

এদিকে, বিনা টেন্ডারে স্থানীয় এক যুবলীগ নেতাকে কাজ দেওয়ার অভিযোগ নিয়েও এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

তবে এসব অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী শুভাশিস রায়ের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন