জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ১১নং শ্যামপুর ইউনিয়নের টুপকাচর গ্রামের ৭নং ওয়ার্ডে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘দেশ সংবাদ কন্ঠে’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে “জামালপুরের মেলান্দহে কুপিয়ে হত্যা চেষ্টায় অভিযোগ, মামলা না নেওয়ায় ক্ষোভ” শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে অভিযোগ উঠেছে।
সংবাদটিতে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কয়েকজন নেতা-কর্মীর নাম জড়িত করা হয়। এর মধ্যে শাহ জাহান ও সুমন রেজার নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের একজন মোঃ শাহ জাহান তার প্রতিক্রিয়ায় বলেন,
“আমি মোঃ শাহ জাহান। ‘দেশ সংবাদ কন্ঠে’ নামে একটি ফেসবুক আইডি থেকে গত ২৪ মার্চ ২০২৬ ইং তারিখে আমার নামে একটি মিথ্যা, বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত অভিযোগের কপিতে আমার কোনো নামই নেই। তাছাড়া সংবাদটি একতরফাভাবে প্রকাশ করা হয়েছে, যেখানে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। এতে আমার মান-সম্মান ক্ষুণ্ণ হয়েছে।”
তিনি আরও জানান, প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের জয় হবেই, এবং সাংবাদিকতার মান রক্ষায় দায়িত্বশীল গণমাধ্যম ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবে।
স্থানীয় সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন