জামালপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহ্ফিল।

 

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর ২০২৫, সোমবার বিকেলে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয় এ দোয়া মাহফিল। উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আয়োজনে ছিলো এক হৃদয়ছোঁয়া পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ–মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

এ সময় তিনি দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল কবির মঞ্জু। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা কামনায় আমরা সবাই ঐক্যবদ্ধ।”

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশ নেন। দোয়া শেষে দেশনেত্রীর সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন