মাতৃ ও শিশুমৃত্যু রোধে করণীয় নির্ধারণে জামালপুরে এমপিডিএসআর অ্যাকশন প্ল্যান ওয়ার্কশপ


জামালপুর প্রতিনিধি:

একটি মায়ের হাসি ও একটি শিশুর নিরাপদ আগমন—এই মানবিক অঙ্গীকারকে সামনে রেখে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে Workshop on MPDSR Action Plan Development in Jamalpur। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু যেন আর কোনো পরিবারের কান্নার কারণ না হয়—এই দৃঢ় প্রত্যয় থেকেই ওয়ার্কশপে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল দিকনির্দেশনা প্রদান করেন মাননীয় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।

ওয়ার্কশপে তিনি বলেন, প্রতিটি গর্ভবতী মা আমাদের পরিবারের একজন সদস্য এবং প্রতিটি নবজাতক আমাদের আগামীর আশা। তাই গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ ও দক্ষ হাতে প্রসব নিশ্চিতকরণ, জটিলতা দেখা দিলে দ্রুত রেফারেল এবং জন্মের পরপরই নবজাতকের যথাযথ যত্ন—এই প্রতিটি ধাপে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, জামালপুর জেলার ডেপুটি সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), মেডিকেল অফিসারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তাঁরা মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসে সমন্বিত উদ্যোগ ও মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ওয়ার্কশপে আলোচকরা বলেন, একটি মায়ের জীবন বাঁচানো মানেই একটি পরিবারকে বাঁচানো এবং একটি শিশুকে বাঁচানো মানেই একটি জাতির ভবিষ্যৎ রক্ষা করা। এ লক্ষ্য অর্জনে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

আজকের ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর প্রকৃত কারণ চিহ্নিত করা এবং সেগুলো মোকাবিলায় কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে মাতৃ ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন—মানবিকতা, দায়িত্ববোধ ও সচেতনতার আলোয় আগামী দিনে প্রতিটি মা নিরাপদ থাকবেন এবং প্রতিটি শিশু জন্ম নেবে 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন