জামালপুর-৩ আসনে রুবেল মিয়ার মনোনয়ন প্রত্যাহার: গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী মোঃ রুবেল মিয়া দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় দলের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গণঅধিকার পরিষদের নতুন এমপি প্রার্থী মোঃ লিটন মিয়া রুবেল মিয়ার বাড়িতে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে মোঃ লিটন মিয়া রুবেল মিয়া ও তার পিতা-মাতার কাছে দোয়া প্রার্থনা করেন এবং পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। এ সময় দলীয় ঐক্য, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দলীয় স্বার্থে রুবেল মিয়ার মনোনয়ন প্রত্যাহার একটি প্রশংসনীয় ত্যাগ, যা গণঅধিকার পরিষদের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই ঐক্যবদ্ধ অবস্থান আগামী দিনে দলকে আরও শক্তিশালী করবে।

সাক্ষাতে গণঅধিকার পরিষদের জামালপুর জেলা শাখার (মাদারগঞ্জ-মেলান্দহ) বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা গণঅধিকার পরিষদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন