ইয়াসিন আরাফাত, মাদারগঞ্জ প্রতিনিধি:
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।
মাদারগঞ্জের কৃতি সন্তান ইতালি প্রবাসী মোঃ সবুজ আলী কে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়েছে।
রোববার বিকাল ৪ টায় বালিজুড়ী বাজার প্রধান কার্যালয় থেকে বাংলাদেশে অবস্থানরত উপদেষ্টা কমিটির সদস্যরা এবং কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা স্ব স্ব দেশে থেকে ভার্চূয়ালী যুক্ত ছিলেন।
শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন কমিটির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ। মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সভাপতি রিয়াজুল ইসলাম রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিন এর সঞ্চালনায় উপদেষ্টা সদস্যবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম।
সর্বসম্মতিক্রমে ইতালি প্রবাসী মোঃ সবুজ আলী কে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন