জামালপুর প্রতিনিধি :
জামালপুর, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি জামালপুর সফর করেছেন।
সকালে তিনি জামালপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী সার্কিট হাউজে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
পরবর্তীতে সার্কিট হাউজে প্রতিমন্ত্রী জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ও পর্যটন সম্ভাবনার বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং বাস্তবভিত্তিক সমাধানের আশ্বাস দেন।
সফরকে ঘিরে জেলার প্রশাসনিক মহলে ইতিবাচক সাড়া লক্ষ্য করা

একটি মন্তব্য পোস্ট করুন