মেলান্দহ ভাবকী বেপারী পাড়া থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন।


নিজস্ব প্রতিনিধি :

জামালপুরের চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাবকী বেপারী পাড়া সাত্তারের বাড়ি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এডিবি প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ সড়কের জন্য ২ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জাকির হোসেন জেকেরুল্লা, ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান বিদ্যুৎ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং প্রকল্পের সভাপতি আলাউদ্দিন মেম্বার।

এছাড়াও উপস্থিত ছিলেন ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য কামরুল হাসান বাচ্চু, ৪নং ওয়ার্ডের সদস্য ইয়াসিন আলী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার প্রবীণ মুরুব্বিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আহ্বান জানান এবং উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন