চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ, ৪৪৩ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার।


নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

শনিবার (২৭ জুন) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ৫৩ বিজিবির মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় থাকা ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। জব্দকৃত সিরাপগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি জুন মাসে ৫৩ বিজিবি বিভিন্ন মাদকবিরোধী অভিযানে মোট ১,১৬১ বোতল এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসব অভিযানে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ হওয়া মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,

"সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন