ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি এলাকায় পানিতে ডুবে সুমাইয়া নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া হাজরাহাটি এলাকার শামীম মিয়ার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, দুপুরে সুমাইয়া ও আরেক শিশু বাড়ির সামনে বর্ষার পানিতে প্লাবিত ফসলি জমিতে ডোঙ্গা নিয়ে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ডোঙ্গা থেকে পানিতে পড়ে যায় সুমাইয়া।
সঙ্গে থাকা অন্য শিশুটি বিষয়টি বাড়িতে গিয়ে জানালে স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন