ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজিব ঘোষকে তুলে নেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ। DBTV_NEWS


হাকিকুল ইসলাম খোকন:

ডিবিসি নিউজের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক নেতা এবং দৈনিক দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজিব ঘোষকে ডিবিসি কার্যালয় থেকে পুলিশ নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।

এক যৌথ বিবৃতিতে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের নেতারা এ ঘটনার প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান ভিত্তি। সাংবাদিক নেতাদের এভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানের কার্যালয় থেকে নিয়ে যাওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের ঘটনা সাংবাদিকদের মধ্যে ভীতি ও উদ্বেগ সৃষ্টি করে এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশকে বাধাগ্রস্ত করে।

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, রিপোর্টার রাজিব ঘোষসহ আটক সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন; আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ।

সূত্র: বাপসনিউজ ও আইবিএননিউজ।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন