নিজস্ব প্রতিবেদক:
ছেঁড়া-ফাটা ও ত্রুটিপূর্ণ নোট গ্রহণ, দাবিযোগ্য নোটের বিনিময়মূল্য প্রদান এবং নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে দেশের সকল তফসিলি ব্যাংককে স্পষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত ছেঁড়া-ফাটা বা ত্রুটিপূর্ণ নোট বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বিধিমালা অনুযায়ী গ্রহণ করতে হবে এবং নোটের অবস্থা যাচাই করে যথাযথভাবে বিনিময়মূল্য প্রদান বা নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি বা অযৌক্তিক বিলম্ব করা যাবে না।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ব্যাংক শাখাগুলোকে দাবিযোগ্য নোট গ্রহণের ক্ষেত্রে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নোট যাচাই-বাছাই ও সংরক্ষণ প্রক্রিয়ায় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধি পাবে। পাশাপাশি নোট বিনিময় সংক্রান্ত অনিয়ম রোধে ব্যাংকগুলোর জবাবদিহিতা আরও শক্তিশালী হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

একটি মন্তব্য পোস্ট করুন