সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া-৪ আসনের একবারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় সলঙ্গা থানাধীন নাইমুড়ী–রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে নিজ বাড়ি সাতটিকরী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্র এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানাজার পূর্বে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এলাকাবাসী ও উপস্থিত মুসল্লিরা। এসময় পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে ও তিন কন্যা সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন