জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ উপজেলায় আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬) জামালপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইউসুপ আলী জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণার মাধ্যমে সাধারণ জনগণকে ভোট প্রদানে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের ভোটাধিকার প্রয়োগ, তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি ও ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে।
এসময় তিনি নির্বাচন সংক্রান্ত সরকারি নির্দেশনা, ভোটার সচেতনতা কার্যক্রম এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন