মেলান্দহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল


জামালপুর প্রতিনিধি:

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেলান্দহে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেলান্দহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও হাজরাবাড়ী পৌর বিএনপির যৌথ উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের মনোনীত এমপি প্রার্থী, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।

তিনি বলেন, “১৯৭১ সালের ২৬ মার্চ রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দেন। ১৯৭৫ সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়ে তিনি এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও মানবিক রাষ্ট্রনায়ক।”

তিনি আরও বলেন, শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, সহসভাপতি আলহাজ এম রফিকুল ইসলাম রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. তালাদ মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, মেলান্দহ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহেদ নেওয়াজ পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন