মেলান্দহে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালত, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা।


জামালপুর প্রতিবেদন:

জামালপুরের মেলান্দহ উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে রমজান ব্যবসায়ী সার ও বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) মাহমুদা আক্তার জ্যোতি। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দু রউফ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে দোকানটিতে সার বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে দোকান মালিককে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় মেলান্দহ থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন। উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং ও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন