আলেম-ওলামা ও সুবিধাবঞ্চিত শিশুদের সম্মানে জামালপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল


জামালপুর প্রতিনিধি: 

আলেম-ওলামা, সুবিধাবঞ্চিত শিশু ও সুধীজনদের সম্মানে ঐতিহ্যবাহী জামালপুর প্রেসক্লাব–এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি শিশু পরিবার (এতিমখানা) মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি ও সংসদ সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান মানবতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করাই এ মাসের মূল শিক্ষা। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ রায়হান সাদা, সভাপতি জামালপুর প্রেসক্লাব ও সাংবাদিক চ্যানেল আই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লুৎফর রহমান, সাধারণ সম্পাদক জামালপুর প্রেসক্লাব ও সাংবাদিক এটিএন বাংলা।

ইফতার ও দোয়া মাহফিলে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, আলেম-ওলামা, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দোয়া এবং তাদের কল্যাণ কামনা করা হয়।

রমজানের এ মানবিক আয়োজনকে উপস্থিত অতিথিরা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন