জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪ নং নাংলা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা নিজ তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি জানান, “ইউনিয়নের মোট ৩৮৬৫ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে। আশা করছি আগামী দুই দিনের মধ্যেই সম্পূর্ণ বিতরণ কার্যক্রম শেষ করতে পারবো।”
এ সময় উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী মেম্বার, প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ বায়োজিদ, ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা অফিসার নাহিদসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
উপকারভোগীরা জানান, ঈদকে সামনে রেখে সরকারের এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসছে এবং তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু ও স্বচ্ছভাবে এই ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন