স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশবাসীর প্রতি স্বাধীনতার চেতনা অটুট রাখার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মহান স্বাধীনতা অর্জনের পেছনে শহীদদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার রক্ষা ও সুশাসন নিশ্চিত করা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি।
সভায় বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন