জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার এই কৃতিত্বের ঘোষণা দেওয়া হয়। সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, ওসি ওবাইদুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই মেলান্দহ থানায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এছাড়াও, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তার এই সফলতা জেলা পুলিশের কাছে একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,
“এই অর্জন আমার একার নয়, এটি মেলান্দহ থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের স্বীকৃতি অন্য পুলিশ কর্মকর্তাদেরও আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।

একটি মন্তব্য পোস্ট করুন