স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) সম্মাননা পেলেন ধোবাউড়া থানার এক কৃতী পুলিশ কর্মকর্তা। এ সময় মাননীয় পুলিশ সুপার মোঃ কামরুল হাসান এর নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন।
শুধু সম্মাননাই নয়, থানার জরুরি দায়িত্ব পালনের সুবিধার্থে সংশ্লিষ্ট থানার জন্য একটি নতুন গাড়ির চাবিও হস্তান্তর করেন পুলিশ সুপার। এতে সংশ্লিষ্ট থানার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
পুরস্কার গ্রহণ শেষে শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম তার বক্তব্যে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি তার একার নয়, বরং তার সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জনের জন্য তিনি মাননীয় পুলিশ সুপারসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ও তার টিম ভবিষ্যতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবেন।
এই সম্মাননা ও নতুন গাড়ি প্রদান পুলিশের কার্যক্রমে নতুন গতি আনবে এবং মাঠপর্যায়ে সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন