নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প (CDWSP, ১ম সংশোধিত)-এর আওতায় একাধিক গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের জন্য ডিও লেটারের মাধ্যমে সুপারিশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় দাউদকান্দি ও মেঘনা উপজেলার মোট ৫টি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন করা হবে। এসব সড়ক ১৮ ফুট প্রশস্ত করে আধুনিক মানে উন্নীত করা হবে, যা স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।
দাউদকান্দি উপজেলার সড়কসমূহ:
গোয়ালমারী ইউপি অফিস (জুরানপুর বাজার) থেকে ঢাকারগাঁও বাজার হয়ে গয়েশপুর পর্যন্ত ৫.০০ কিলোমিটার সড়ক, বারপাড়া বাজার (এনএইচডব্লিউ) থেকে গৌরিপুর ইউপি অফিস হয়ে দৈয়াপাড়া পর্যন্ত ৩.৪৫ কিলোমিটার সড়ক এবং ইলিয়টগঞ্জ জিসি (টামটা এনএইচডব্লিউ) থেকে পাঁচপুকুরিয়া জিসি পর্যন্ত ৫.১৫ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে।
মেঘনা উপজেলার সড়কসমূহ:
রামপুর থেকে মানিকারচর পর্যন্ত ৬.৫০ কিলোমিটার এবং ভাওরখোলা ইউপি থেকে গোবিন্দপুর ইউপি হয়ে খিরারচক বাজার পর্যন্ত ৪.৬৮ কিলোমিটার সড়ক উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এসব সড়কের অবস্থা নাজুক ছিল, যার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠত। তবে এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে নতুন গতি আসবে।
এ বিষয়ে এলাকাবাসী এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো প্রকল্প বাস্তবায়ন হলে দাউদকান্দি ও মেঘনা উপজেলার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন