ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহন ও ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী আপন পরিবহনের দুটি বাস করিমপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা,কোতোয়ালি থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন