নিজস্ব প্রতিবেদক :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত। তাঁর আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের পাশাপাশি সমগ্র জামালপুর জেলার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
তিনি স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি, রোগীদের উন্নত সেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন