চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন উপলক্ষে জামালপুর প্রেসক্লাবে জমকালো আয়োজন


নিজস্ব প্রতিনিধি:

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন উপলক্ষে জামালপুর প্রেসক্লাবে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চ্যানেল আইয়ের জামালপুর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলা ও সাফল্য কামনা করা হয়।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যম অঙ্গনে চ্যানেল আই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশীয় সংস্কৃতি, বিনোদন ও বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ডে চ্যানেলটির অবদান রয়েছে।

পরে কেক কেটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সবাই চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন