নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোণার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ।
আজ কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।
প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ—পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলার মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার এবং তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট-চেকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং নির্ভুল তথ্য যাচাইয়ের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন।
প্রশিক্ষণটি আগামী তিন দিন ধরে চলবে।

একটি মন্তব্য পোস্ট করুন