হাইকোর্টে মামলা চলাকালে জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ, মেলান্দহে ইউএনওর হস্তক্ষেপ কামনা।


নিজস্ব প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহ উপজেলার ১০ নম্বর ঝাউগড়া ইউনিয়নের ইন্দ্রবাড়ি মৌজায় হাইকোর্টে বিচারাধীন একটি জমিতে রাস্তা নির্মাণের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকানা দাবি করা দুই ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আবেদন সূত্রে জানা যায়, ইন্দ্রবাড়ি মৌজার সাবেক খতিয়ান নম্বর-১৯৫ এবং বি.আর.এস. খতিয়ান নম্বর-২৯৫-এর সংশ্লিষ্ট দাগভুক্ত প্রায় ৩১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। আবেদনকারী মোহাম্মদ সাইদুল ইসলাম ও মো. এমদাদুল হক দাবি করেন, তারা ওই জমির দক্ষিণাংশের ২১ শতাংশের বৈধ মালিক এবং বিষয়টি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে। মামলার নম্বর ৪৯৭৭/২০২৪

তাদের অভিযোগ, মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় বিবাদীপক্ষের ফয়জুর রহমান ও অন্যান্যরা জোরপূর্বক ওই জমিতে রাস্তা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। এতে আদালতের চলমান বিচারপ্রক্রিয়া ও তাদের সম্পত্তির স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এ ঘটনায় আবেদনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমিতে কোনো ধরনের নির্মাণকাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী, এলজিইডি, মেলান্দহ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকেও অনুলিপি দেওয়া হয়েছে। আবেদনের সঙ্গে হাইকোর্ট বিভাগ থেকে প্রেরিত নোটিশের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিবাদীপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।  তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন