মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির জমকালো প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণিজন সংবর্ধনা।


নিজস্ব প্রতিবেদক: 

জমকালো আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) ১৩ বছর বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা ৮ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ কারি হামিদুল হক বিএবিএড, ৭১’র গেরিলা আবুল হোসেন, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল কাশেম আকাশ, সানন্দবাড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও চারণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার, কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, দোস্ত কহিনুর ইসলাম, বকুলতলা মানবিক সোসাইটির চেয়াম্যান হেলাল আকন্দ, কালচারাল ইউনিটির সভাপতি বাউল শিল্পী বিপ্লব মন্ডল, স্বরকলার সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, জালাল উদ্দিন কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল হাকিম প্রমুখ। 

অনুষ্ঠানে সমাজে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যারাগরিতে কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকারীরা হলেন-মেলান্দহের ইতিহাসে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী আবদুর রহমান সিদ্দিকী মরণোত্তর, তাসির মোক্তার, আলী আসাদ, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সংগ্রামী ডা. নূরুল ইসলাম মরণোত্তর, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কারি হামিদুল হক মুক্তিযুদ্ধ, আবুল হোসেন ৭১’র গেরিলা, প্রথম সংবাদপত্রের সম্পাদক-প্রকাশক আব্দুল হামিদ কবিরতœ মরণোত্তর, ছড়াকার আশরাফুল মান্নান মরণোত্তর, শিক্ষায় কম্পিউটার ও সফটওয়ার বিজ্ঞানী প্রফেসর ড. মাহফুজুল ইসলাম বুয়েট, উমির উদ্দিন তালুকদার মরণোত্তর শিক্ষায়, মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শেষ্ঠ প্রতিষ্ঠান, মোহনতালুকদার শিক্ষায়, আব্দুস সালাম শিকদার চারণ সাংবাদিক, একেএম জাকিরুল হক মিন্টু বাচিক শিল্পী, কবি শেখ ফজল, বেতার-বিটিভির কণ্ঠশিল্পী শেখ আবু তালেব, বাউল বিপ্লব মন্ডল, চিশতী রহমতুল্লাহ সাফিন মন্ডল, এমআরইউ’র বিনামূল্যে মাসব্যাপী চারুকলা প্রশিক্ষণ প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৃষ্ঠপোষক মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রশিক্ষক প্রধান আবুল কাশেম আকাশ, প্রশিক্ষক কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, প্রশিক্ষক আব্দুর রউফ হীরা মরণোত্তর, প্রশিক্ষক গোলাম ছরোয়ার রিপন, একক স্বেচ্ছাশ্রমে টুপকারচর-৪নং চর পর্যন্ত ৭কি.মি. রাস্তা নির্মাণে দিনমজুর আব্দুল জলিল, মানবসেবায় অবদানে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি, আপউস, জালাল উদ্দিন ট্রাস্ট, মেলান্দহ ফাউন্ডেশন, বকুলতলা মানবিক সোসাইটি, মুক্ত স্কাউট, জাবিপ্রবি সাংবাদিক সমিতি, ব্লাড ব্যাংক শাকিল রক্তদান, মোরশেদুল আলম স্কাউটস, সরকার জাকিরুল ইসলাম মানসেবা, আবু হাসান মাহমুদ বৃক্ষ ও প্রকৃতি প্রেমিক, শায় খায়রুল বাশার চিশতী মরণোত্তর সমাজসেবা, কিসমত পাশা সমাজসেবা, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান মাদক ও অপরাধ দমন, তরুণ সাংবাদিক সাকিব আলহাসান নাহিদ এনটিভি অনলাইসহ আরো কয়েকজনকে এই সম্মাননা প্রদান করা হয়। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন